নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 346 বার পঠিত
২২ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে বইমেলা বাংলা একাডেমি মোড়ক মঞ্চে মেঘনা প্রকাশনী থেকে প্রকাশিত কবি মোহাম্মদ কামরুল ইসলাম এর লেখা “হিমালয়ের দেশে”বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি ও ছড়াকার আসলাম সানি, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি ও গবেষক মাহামুদুল হাসান নিজামী, মঞ্জুর হোসেন ঈসা, মেঘনা প্রকাশনীর প্রকাশক আবুল হোসাইন, লেখক প্রকাশক ও সাংবাদিক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
এতে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির নরসিংদী জেলার নেতা অধ্যাপক আতিকুল ইসলাম, নির্বান প্রকাশনীর তুহিন, কবি শামীমা খান নীলা, কবি নাদিয়া আফরীন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাব্বির রহমান সজিব, নিয়ামুল আনাম প্রমুখ।

মোহাম্মদ কামরুল ইসলাম নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পৌরসভা অন্তর্গত ঘাগড়া গ্রামে ১৯৭৪ সালে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে পূবালী জুটমিলস উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া নরসিংদী ও নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করেন। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন। সেই সাথে দারুণ ইহসান বিশ্ববিদ্যালয় হতে বি, এড, ও এম, এড, ডিগ্রি অর্জন করেছেন। বর্তমান নরসিংদী মডেল কলেজের প্রিন্সিপাল এর দায়িত্বের পাশাপাশি তিনি বেশকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো, নরসিংদী মডেল কলেজ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, এবং নরসিংদী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি।
লেখক মোহাম্মদ কামরুল ইসলাম লেখালেখি শুরু করেন তার শিক্ষা জীবন থেকে । বিভিন্ন গণমাধ্যম পত্রিকা মধ্যে তাহার সমসাময়িক বিষয় নিয়ে অনেক লেখা প্রকাশিত হয়েছে । সেই সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ রয়েছে। বিশেষ করে শিক্ষা অবদানের জন্যে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অনেকগুলো সম্মাননা পেয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য, শেরেবাংলা গোল্ড – মেডেল ২০২০-, মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০২০-, মাদার তেরেসা হিউম্যানিটি এওয়ার্ড – ২০২০-, জাতীয় কবি নজরুল ইসলাম সম্মাননা ২০২০,- মুজিববর্ষ সম্মাননা ২০২০-, আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পুরস্কার ২০২১-, ভাষা সৈনিক ড. আবদুল মতিন সম্মাননা পুরস্কার ২০২১-, দেশের ডাক বর্ষসেরা এওয়ার্ড ২০২১-, নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এওয়ার্ড ২০২১-, সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই বইটির লেখক মোহাম্মদ কামরুল ইসলাম ।

লেখক মোহাম্মদ কামরুল ইসলামের প্রথম লেখা প্রকাশিত বইটি হচ্ছে, স্মৃতিকথা , দ্বিতীয় প্রকাশিত বইটি হচ্ছে ‘ সুশিক্ষার্থীর প্রতিচ্ছবি, – তৃতীয় এই বইটি – হচ্ছে ” হিমালয়ের দেশে ” মেঘনা পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে একবার অমর একুশে গ্রন্থ বইমেলা ২০২৪ উপলক্ষে।
উন্মোচন শেষে লেখক নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ করে আমি বইটি লেখেছি।যারা নেপাল,ভারত,চীনসহ হিমালয়ের দেশে যেতে চায়?তাদের জন্য বইটি গাইড লাইন হতে পারে। আপনি কিভাবে যাবেন, কোথায় উঠবেন, কি কি খাবেন আর কি কি দেখতে পারবেন সবকিছু আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরার চেষ্টা করেছি।আমার প্রথম বই ছিল স্মৃতি কথা এবার তৃতীয় বই পাঠকদের জন্য হিমালয়ের দেশে উপহার দিলাম।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১০:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।