বাংলা পোস্ট বিডি | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 183 বার পঠিত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ মারা গেছেন। সোমবার (৩ জুলাই) রাত নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
হৃদরোগসহ একাধিক জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন।
আফতাব আহমদের কবি ও লেখক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।