| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 180 বার পঠিত
স্পোর্টস রিপোর্টার: জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে এস এম জাকির হোসাইন মিডিয়াম বার নাইট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে দর্শকপূর্ণ এ খেলায় মাধবপুন্জি ফুটবল একাদ্বশকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে ইয়াং স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর জয়ী হয়। খেলা শেষে ক্লাবের সভাপতি তাজুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মন্জুরে আলম লাল, মানব ঠিকানা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হারিস মোহাম্মদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, শাহরিয়ার মাহবুব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, ইয়াং স্পোর্টিং ক্লাবের সাকিল আহমদ, এমরান আহমদ, আবির চৌধুরী প্রমূখ।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।