বাংলা পোস্ট বিডি | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট | 434 বার পঠিত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে জাকের পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছয়ে তাদের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। একই সঙ্গে তিনজন মেয়প্রার্থীর প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়।
জানা গেছে, জাকের পার্টির মেয়র প্রার্থী এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান, আমিন মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এছাড়া প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধুকে।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা ৩০০ জন ভোটারদের নাম ও স্বাক্ষর দিতে হয়। কিন্তু স্বতন্ত্র মেয়র প্রার্থী আলামিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দিয়েছেন।
এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করার কারণে যাদের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিন দিনের মধ্য খুলনা বিভাগীয় কমিশনের কাছে পুনরায় আপিল করতে পারবেন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।