| রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 517 বার পঠিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশের মতো কর্মসূচি পালিত হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।
এদিকে, পুলিশি বাধা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশব্যাপী থানা-উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বাধা ও হামলার কারণে বেশ কয়েকটি স্থানে কর্মসূচি পণ্ড হয়। সারাদেশে অন্তত ২৫টির বেশি স্থানে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগরীর বেশ কয়েকটি থানায় পুলিশি বাধা উপক্ষো করে কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। এসব ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিএনপির অভিযোগ, বিনা উসকানিতে তাদের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।