নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 610 বার পঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহেদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, আজ শুক্রবার বিকেলে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বর্তমানে মরদেহগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএম/তাআসি
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।