| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 582 বার পঠিত
একুশে টিভি ২৪ বছরে পদার্পণে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)। এবি পার্টি তাদের শুভেচ্ছা বার্তায় বলেছে, একুশে টিভি অতীতে যে ভূমিকা রেখে এসেছে, আশা করি ভবিষ্যতে আরও ভালোভাবে সেই ভূমিকা রেখে যেতে পারবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সাংবিধানিক শাসনের স্বার্থে একুশে টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে থাকবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক একুশে টিভির পথচলা। এটাই আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) প্রত্যাশা।
আজ ( পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা, ১৪ এপ্রিল-) শুক্রবার সন্ধ্যায় – একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ও সুহিন ইরফান। এসময় একুশে টিভি পরিবারের পক্ষ থেকে এবি পার্টির ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন সিও পীযূষ বন্দোপাধ্যায় ও ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন।
মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন, ২৪ বছরে পদার্পণ করায় একুশে টিভির সাংবাদিক ভাই-বোনদের এবং যারা এই একুশে টিভির প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে আমার নিজের পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি একুশে টিভির শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। একুশে টিভি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি চ্যানেল। এটা এজন্য যে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একুশে টিভি সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে।
তিনি আরও বলেন, একইসঙ্গে সত্যকে তুলে ধরতে একটা আপসহীন অবস্থান আছে এই একুশে টিভির। সত্য প্রকাশের ক্ষেত্রে দল, মত ও মতাদর্শিক বিশ্বাস প্রাধান্য পায় না। একুশে টিভির প্রতিবেদনে দল-মত নির্বিশেষে এ ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সবার কাছে অত্যন্ত পছন্দনীয় বিষয়। প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং দুই যুগ পেরিয়েও সেই জনপ্রিয়তা ধরে রাখার ক্ষেত্রে এ বিষয়টা প্রধান অবলম্বন হিসেবে কাজ করেছে।
অলিদ তালুকদার আরও বলেন, দর্শক প্রিয় একুশে টিভির আজ জন্মদিনে আমি প্রত্যাশা করি, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সামনের দিনগুলোতে যে সংগ্রামে জাতিকে অবতীর্ণ হতে হবে, সেই লড়াইয়ে জনমত গঠনে একুশে টিভি অতীতের মতোই সাহায্য করবে এবং অভিন্ন সাহসী ভূমিকা পালন করবে।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।