নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত
অনেক সময় মানুষ কাজের চাপে দিশেহারা হয়ে যায়। অস্থিরতা ও টেনশনে স্থির থাকতে পারে না। সে সময় মহান আল্লাহ সাহায্য ছাড়া শারীরিক, আত্মিক কিংবা মানসিক প্রশান্তি পাওয়ার কোনো উপায় নেই।
তাই কাজ যত কঠিনই হোক না কেন মহান আল্লাহর সাহায্য খুবই জরুরি। এ সম্পর্কে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া এসেছে।
اللهم لا سهل الا ماجعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا
উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাঝনা ইজা শিতা সাহলান।
অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২৪২৭)
Posted ৭:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।