মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 668 বার পঠিত
ইসলাম প্রচারের একটি কালোজয়ী বিশ্বনন্দিত জামাতের নাম দাওয়াত ও তাবলিগ। আল্লাহভুলা মানুষকে আল্লাহমুখী করা, অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখানো ও দিকভ্রান্ত মানবতার সঠিক পথে নিয়ে আসার নাম তাবলিগ। পথভুলা মানবতার গাইডলাইন, উদ্বাস্থ জনতার নীড়, অশান্ত মানবের শান্তনাস্থল সর্বোপরি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার নাম তাবলিগ।
দাওয়াত ও তবলিগের সংস্পর্শে এসে আলোকিত হয়েছে লক্ষ লক্ষ অন্ধকার জগতের মানুষ। সংশোধন করে মানবাত্মার চরম উৎকর্ষ সাধন করেছে অসংখ্য অগনিত বনী আদম। দীক্ষা গ্রহণ করেছে পরোপকার ও মানবতার। অসাম্প্রদায়িক জনগোষ্ঠী পেয়েছে সম্প্রীতি, সাম্য ও ভ্রাতৃত্বের সন্ধান। কৃপন বখাটে ও অহংকারী পেয়েছে আল্লাহর পথে নিজের জান ও মালকে বিলিয়ে দেবার শিক্ষা, চুর ডাকাত আত্মভোলা জাতি পেয়েছে তার জীবনের আসল পরিচয়।
দাওয়াত ও তাবলিগ একটি বিশ্বনন্দিত মাকবুল জামাত। আসলাফ আকাবিরের রেখে যাওয়া আমানত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার একটি মিশন। যুগযুগ দরে চলে আসা মিশনটি আজ বিশ্বব্যাপি সমাদৃত ও সম্প্রসারিত। সম্পুর্ণ খালিছ নির্ভেজাল দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে দাওয়াত ও তাবলিগের এই মহান কাজ শুরু করেছেন দারুল উলূম দেওবন্দের একজন সুর্য সন্তান।
একজন মাওলানা ইলিয়াস রহ: এর ইখলাছ ও মেহনতের ফসল আজকের দাওয়াত ও তাবলিগ। চরম প্রতিকুল ও বৈরি পরিবেশ উপেক্ষা করে জামাতটিকে তিনি তিলে তিলে ছড়িয়ে দেন বিশ্বময়। তার তাওয়াক্কুল আলাল্লাহ ও নিষ্ঠার বিনিময়ে আজ পৃথিবীর কোনায় কোনায় দ্বীনের এই মশাল দীপ্তিমান। বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে তাবলিগের মেহনত নেই।
পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারত থেকে তাবলিগের সূচনা হলেও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় আমাদের দেশে। বাংলাদেশের সৌভাগ্য মাকবুল এই মিশনের বিশ্ব শান্তি সম্মেলন (ইজতেমা) অনুষ্টিত হয় টঙ্গীতে।বিশ্বমোড়লদের মিলনমেলা আমেরিকায় হলেও দাওয়াত ও তাবলিগের মিলনমেলা বসে ঢাকায়।
বিশ্ব ইজতেমা একটি ঈমানি জাগরণ। মুসলিম বিশ্বের একটি প্রাণসঞ্চার। দাওয়াত ও তাবলিগের অভুতপুর্ব এক ঝংকার। আল্লাহ ওয়ালাদের মিলনমেলা। নুরানী কাফেলার বিশ্বময় এই ঝমকালো আয়োজন বসে তুরাগ পাড়ে। বিশ্ব ইজতেমা বিশ্ব দরবারে আমাদের ভাবমুর্তি উজ্জল করে যাচ্ছে। প্রতি বছর আল্লাহর নিবেদিত বান্দাগণের ঢল নামে টঙ্গিতে। বিশ্ব ইজতেমা বাংলাদেশী ঐতিহ্যের ধারক বাহক। তাই ইজতেমা গমনের প্রতিযোগিতা প্রতিটি মুমিনের অন্তরে। আগামিকাল বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমার কার্যক্রম। ৩দিনব্যাপী ইজতেমার আখেরী মোনাজাত হবে রবিবার দুপুর। ইতিমধ্যে তুরাগ পাড়ে ঢল নেমেছে ধর্মপ্রাণ জনতার। আল্লাহ যেন সব ধরনের বিপদাপদ থেকে সবাইকে নিরাপদ রাখেন। আমাদের সবাইকে দ্বীন বিজয়ের এই মিশনে শরিক হওয়ার তৌফিক দান করেন।
লেখক : (সাবেক ভাইস চেয়ারম্যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) বিশিষ্ট আলেম ও মুহাদ্দিস।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।