নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা।
এরপর থেকেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা— তবে কি সত্যিই বাগদান সারলেন এই অভিনেত্রী?
তবে বাগদানের বিষয়টি অস্বীকার করেছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যমকে নাজনীন নীহা জানিয়েছেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। কারো সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।’
প্রেমিকের পরিচয় জানতে চাইলে অভিনেত্রী জানান, বিশেষ মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। উপযুক্ত সময় এলেই তার পরিচয় সবার সামনে আনবেন। এখনই সম্পর্ক নিয়ে এর বেশি কিছু বলতে চান না তিনি।
তার ভাষ্য, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি এখন আর সিঙ্গেল না। কোনো না কোনোভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। এ তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকেই জানিয়েছি।
এদিকে, নীহার এক বিশ্বস্ত সূত্রের বরাতে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানি ছেলের সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে পরিচয় তাদের। এরপর পরিণয় এবং অবশেষে পারবারিকভাবে বাগদান। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।
Posted ৬:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।