| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 192 বার পঠিত
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার বিরুদ্ধে ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনের অবহেলা নিয়ে অভিযোগ করেন প্রযোজক রহমত উল্লাহ। তিনি ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক।
বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এরপরই এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়।
এ অবস্থায় বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এক টেবিলে বসলেন শাকিব খান এবং অভিযোগকারী প্রযোজক রহমত উল্লাহ। এর উদ্যোগ নেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তবে এক টেবিলে বসলেও বিষয়টি নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে।
খোরশেদ আলম খসরু বলেন, সমাধানের লক্ষ্যে আজ আমরা বসেছি। সমাধানের পথ অনেক দূর এগিয়েছে। কাল আবার বসবো। কাল বসলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
প্রযোজক রহমত উল্লাহ বলেন, ভুল বোঝাবুঝির অবসান করতে চান। কিন্তু এখানে তো ভুলের কিছু দেখছি না। ঘটনাতো সত্যি। আমার অভিযোগ শতভাগ সত্যি। তবে শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে। আমি গ্রাম থেকে এসে বসবো। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি। কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।
Posted ১১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।