নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 534 বার পঠিত
মাত্র ১ মিনিটের বিজ্ঞাপনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির আয় ১ কোটি ৪০ লাখ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন।
সম্প্রতি মেসি মিশেলব আলট্রা নামে একটি বিয়ারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এই ব্র্যান্ডের বিজ্ঞাপন আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) সুপারবোলের বিরতির সময় দেখানো হবে।
মিশেলব আলট্রা সম্প্রতি বিজ্ঞাপনের জন্য বিশ্বের নামিদামি তারকাদের নিয়ে আসতে শুরু করেছে। গত বছর তাদের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসসহ অনেক তারকা।
তারা প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৭০ লাখ ডলার তথা ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দিয়ে আসছে। সেই হিসাবে মেসি ৬০ সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে পাচ্ছেন ১ কোটি ৪০ লাখ ডলার।
১৫ সেকেন্ডের একটি টিজারে দেখা যাচ্ছে, সাগরপাড়ে ফুটবল খেলছেন মেসি। কয়েকজনকে ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পাশে থাকা পর্যটকরা মেসির খেলায় মুগ্ধ।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ৮:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।