| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 438 বার পঠিত
অনলাইন রিপোর্টার
টি-টোয়েন্টি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। নাজমুল হোসাইন শান্তর অপরাজিত ৪৬ রানের ব্যাটিংয়ে ৪ উইকেটে জয়ের বন্দেরে পৌঁছে যায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ভালো স্কোর করতে পারেনি ইংল্যান্ড। ২০ ওভার খেলতে নেমে সব উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান।
১১৮ রানের টার্গেটে খেলতে নেমে দেখেশুনে ব্যাট করে টাইগার ব্যাটাররা। দলীয় ২৭ রানে ২ উইকেট হারালেও এগিয়ে যেতে থাকে বাংলাদেশে। শান্ত, হৃদয় ও মেহেদী ছাড়া কেউই ১০ রানের ঘর পার করতে পারেনি।
হৃদয় ১৭ ও মেহেদী ২০ রান করে আউট হলেই উইকেট ধরে রাখেন শান্ত। ম্যাচের শেষের দিকে যখন উত্তেজনা চরমে তখনই ১৮তম ওভারে ৩টি চার মেরে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন শান্ত। ফলে ১৮.৫ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২০ রান ।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।