ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 117 বার পঠিত
এশিয়া কাপের চলমান ১৬তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান। সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে এ ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ১৬৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১১ ওভার হাতে রেখে ৫ উইকেটে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেও স্বস্তিতে নেই।
তার কারণ বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩৩৪ রানের পাহাড় গড়ে ৮৯ রানের বড় ব্যবধানে জিতে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে।
আজ শ্রীলংকা-আফগানিস্তানের ম্যাচের ফল যাই হোক, বাংলাদেশ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে যাওয়ার সম্ভাবনা নেই। হয় দ্বিতীয় স্থানে থাকবে, নয় শীর্ষে উঠে যাবে।
কাজেই শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচটি উভয় দলের জন্যই বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে লংকানরা জয় পেলে সরাসরি সুপার ফোরে চলে যাবে।
তবে টস জিতে ব্যাটিংয়ে থাকা শ্রীলংকা আজ আফগানদের যে লক্ষ্য দেবে, সেই লক্ষ্য রশিদ খানরা যদি ৩৫ ওভারের মধ্যে টপকাতে পারে তাহলে শ্রীলংকাকে কাঁদিয়ে বাংলাদেশের সঙ্গে সুপার ফোরে চলে যাবে আফগানিস্তান।
Posted ৯:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।