নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 445 বার পঠিত
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশি মসজিদ, ভিয়েনা মুসলিম সেন্টারের মিলায়নতনে রোজ বুধবার (৮ নভেম্বর) ভবনটির অ্যাপার্টমেন্ট মালিকদের নিয়ে এক সভা এবং আপ্যায়নের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রায় ৬০ জন অস্ট্রিয়ান নারী পুরুষ উপস্তিত ছিলেন যার ৮০% অন্য ধর্মালম্বি। সভায় বিভিন্ন বিষয়ে আলাপের সাথে ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরা হয় ।
মিলায়নতনে লম্বা দেওয়ালের দুইপাশে জার্মান ভাষায় ইসলামের মাহাত্ম ,ত্যাগ,সৌন্দর্য ,প্রতিবেশির প্রতি দায়িত্ব,মানবতার সেবায় ইসলাম ইত্যাদি নানান বিষয়ে কুরআনের আয়াত, সহিহ হাদিসের পোস্টার লাগিয়ে ইসলামে সৌন্দর্য তুলে ধরা হয়। উপস্তিত অতিথিরা ইসলামের সৌন্দর্য, আমাদের আন্তরিকতায় এবং আপ্পায়নে তারা আবেগ আপ্লুত হয়ে যায়। তারা তাদের ইসলাম ,মুসলিম ,মসজিদ নিয়ে অনেক ভুল ধারনা ছিলো যা সভায় শিয়ার করেন । আজ তাদের ভুল ভাংলো । তারা আজ বিমোহিত।এক জন ননমুসলিম নারী অতিথি ,তার অ্যাপার্টমেন্ট কেনার আগে ইসলাম এবং মসজিদ সম্পর্কে ভুল ধারনার কথা শেয়ার করেন । আজ এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন । সে আজ বিমোহিত, এখানে আরো আসার আগ্রহ প্রকাশ করেন ।আমাদের সে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভার শেষে এপার্টমেন্ট মালিকদের প্রতিনিধি জনাব ক্রিশ্চিয়ান ভাইসউদিল ও সকল উপস্তিতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী এম এ হাসিম সহ জনাব মুরাদুল আলম, জনাব হাবিবুর রহমান ও জনাব আবু মুসা সাহেব কে ।
মহান আল্লাহর শুকরিয়া মসজিদ কমিটির দায়িত্বশীল গণনের বহু বৎসরের প্রত্যাশা অমুসলিম দেশের যেই ভবনের নীচে ইসলামের শান্তির বাণীর চর্চা করা হয় সেই ভবনে বসবাসকারী অমুসলিমদের কাছে ইসলামের সুন্দর্য তুলে ধরার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন ।
Posted ৯:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।