বাংলা পোস্ট বিডি | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট | 328 বার পঠিত
চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীর একাদশ একক চিত্র প্রদর্শনী চলছে। গত ৫ জুন বিকাল ৫ টায় ইংল্যান্ড এর লন্ডনের বার্কিং এন্ড দাগেনহাম লাইব্রেরি গ্যালারীতে এই আয়োজন শুরু হয়েছে।
চিত্রশিল্পীর নিজর্স বিশেষ কৌশল এবং নান্দনিকতা নিয়ে বাংলাদেশী বিষয়বস্তু শোভা পাচ্ছে শিল্পীর প্রত্যেকটি চিত্রে। প্রদর্শনীতে শিল্পী বাপ্পীর মোট ২০টি চিত্রকর্ম স্থান পাচ্ছে। এর আগে শিল্পী বাপ্পী দেশে এবং বিদেশে তাঁর দশটি একক চিত্র প্রদর্শনী করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীয়ম ওয়ার্ড কাউন্সিলার মুহিব চৌধুরী। এছাড়াও স্থানীয় শিল্পী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রদর্শনীতে অংশ নেন।
‘অনন্ত যাত্রা-৩’ শিরোনামে শিল্পী নাজমুল হক বাপ্পীর এই একাদশ একক চিত্র প্রদর্শনী চলবে এক মাস ব্যাপি।
Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।