| বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত
মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে আনুষ্ঠনিক মিডিয়া ব্রিফিংয়ের আগে সাংবাদিকদের সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ব্রিফিং শুরুর আগে তিনি আলাপ করছিলেন তার দুই পাশে বসা সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে।
নিজেদের মধ্যে আলোচনার সময় তিনি বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদেরকে বাপের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো বাপের একটা ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে? এটা মেন্ডেটরি। এখানে বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
পরে ভিডিও বার্তায় কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘একটা নিউজ আমি দেখেছি যেখানে সাংবাদিকদের আঘাত করার জন্য একটা কথা বলেছি। প্রকৃত কথা হলো- আমি সংবাদিকদের কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি নাবিলের (কাজী নাবিল আহমেদ) সঙ্গে একটা বিষয় নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিলেন সেটা আমি জানি না। আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি তাহলে আমি খুবই দুঃখিত। আমি ক্ষমা চাই। কারণ, আমি উদ্দেশ্যমূলক কিছু বলিনি। এটা আমাদের ব্যক্তিগত একটা জোকস ছিল। ওখানে যে টেপ (রেকর্ড) ছিল সেটাও আমি জানি না। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমি দুঃখিত।’
Posted ১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।