নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 134 বার পঠিত
অস্ট্রেলিয়া থেকে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকা ফিরেই সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের গুলশানস্থ বাসভবনে গিয়েছেন টাইগার কোচ। সেখানে পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বৈঠকে বসেন হাথুরুসিংহে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিট থেকে আলোচনা শুরু হয়। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় পাপনের বাসা থেকে বের হয়ে যান সাকিব।
গতকাল সোমবার রাতে জানা যায় ভারত বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলতে চান তামিম। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন ড্যাসিং ওপেনার। তবে তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পরই বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাপন।
বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা খুব একটা আশোর আলো দেখেনি। যে কারণে রাতেই আবারও বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে বৈঠকে বসেন অধিনায়ক সাকিব এবং প্রধান কোচ হাথুরুসিংহে। প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা চলে পাপনের বাসভবনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। তাই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় নির্বাচকদের তার এই বিষয়টি বিবেচনায় রাখার কথা জানান বাঁহাতি এই ওপেনার। আর এই কারণেই বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।
জানা গেছে, তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব আল হাসান।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।