নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 134 বার পঠিত
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আবারও ঢাকা কলেজের মূল ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটিয়ে দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৬টার পরে মোটরসাইকেলে এসে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই মোটরসাইকেলযোগে কয়েকজন এসে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেয়। পরে গেটে তালা দিয়ে ব্যানার টানিয়ে তারা চলে যায়। ব্যানারে ‘১ দফার দাবিতে অবরোধ’ লেখা ছিল। বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে এলে তারা কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কলেজ প্রশাসনের নির্দেশনায় তালাটি ভেঙে ফেলা হয়।
উল্লেখ্য, এর আগেও বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধকে সমর্থন জানিয়ে কলেজ ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
RM
Posted ৯:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।