নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 192 বার পঠিত
গাইবান্ধায় প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ মূলহোতা ও ৩০ পরীক্ষার্থীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শুক্রবার পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় র্যাব- গাইবান্ধা ক্যাম্প ৩৫ জনকে আটক করে। এ বিষয়ে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।