নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে আজ (শুক্রবার) গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব। এমনকি শঙ্কা আছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও। দলীয় এক সূত্রে জানা গেছে, গোহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে পা।
যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবের চোটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে সাকিবের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানও।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। চোটের কারণে সাকিবের এই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও টিম ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, তারা আশা করছেন সাকিব প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারবেন।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১০:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।