স্পোর্টস ডেস্ক | রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 838 বার পঠিত
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিল আফগানিস্তান। যেখানো ২১ বলে ২৫ রান করেছেন ওমরজাই।
আর বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ছিলেন তাসকিন। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে। এই জয়ে ২-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
এদিকে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।