নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 627 বার পঠিত
বিএনপি নেতা সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন তার সভাপতির বক্তব্যে তিনি বলেন আমার মতো সকলের মনে প্রশ্ন উঠেছে ডক্টর মুহাম্মদ ইউনুসের সরকার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বানিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগের সুবিধাভোগী দোসর সালাউদ্দিন নোমান চৌধুরী কে। এই ব্যক্তি আওয়ামী শাসন আমলে সময় দিল্লিতে ডেপুটি হাই কমিশনের পদে ছিল। তাছাড়া ও ডেপুটি চিফ অফ প্রটোকলের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও ; মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর নানা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন স্বৈরাচারী দোসর নোমান। আওয়ামী লীগের আমলে এসব গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষটি আওয়ামী লীগের প্রতি তার দায়বদ্ধতায় থাকবেন এটাই তো স্বাভাবিক। হয়তো তিনি ফ্যাসিস্টের দোসরদের সকল তথ্য এ-সব দোসরদের কাছ থেকেই তথ্য প্রদান করা হয়েছে স্বৈরাচারী দোসর লীগের কুলাঙ্গারদের। এইজন্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা এধরণের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করে আমাদের রাজনৈতিক দলের নেতাদের উপরে আক্রমণ করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশ-বিদেশে করা ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আজাহারুল ইসলাম, সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।
তিনি আরও বলেন – মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা নিউইয়র্কের কনসুলেট জেনারেল অব বাংলাদেশ। তদারকির করার কথা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার। সমন্বয় করার দায়িত্ব হচ্ছে প্রেস মিনিস্টার। এই ঘটনার জন্য দায়িত্বশীল হিসেবে এই তিনজনই সমানভাবে সবার আগে দায়ী। তারপর অন্তর্বর্তীকালীন সরকার প্রদান থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই সরকারের পক্ষ থেকে দেশ ও জাতির নিকট ক্ষমা চাইতে হবে এবং এ-সব ব্যর্থতার জবাব দিতে হবে সেইসাথে ব্যর্থতার দায়ভার গ্রহণ করে এই তিনজনকে পদত্যাগের দাবি জানাচ্ছি।
Posted ৭:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।