নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 987 বার পঠিত
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন। কারা ফটকে এ সময় স্বজনদের ভিড় করতে দেখা যায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি।
তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।