নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 346 বার পঠিত
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
পাপিয়ার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে অন্য ৯টি মামলায় ইতিমধ্যে পাপিয় জামিনে থাকায় তার মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। এর আগে ২০২২ সালে সাড়ে ৬ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়াও পাপিয়ার বিরুদ্ধে অভিজাত এলাকায় দেহ ব্যবসা পরিচালনা সহ বেশ কিছু মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে করা দুটি মামলায় তাকে মোট ২৭ বছর কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত।
RM
Posted ৪:১৬ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।