নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 160 বার পঠিত
ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় একটি বহুতল ভবনের আবাসিক ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ তিনটি পাওয়া যায়। সবগুলোর গলা কাটা। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফ্ল্যাট থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।