| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 174 বার পঠিত
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৃহস্পতিবার টেলিফোনে ল’ রিপোর্টার্স ফোরাম সভাপতির সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিকে বুধবারের ঘটনায় বৃহস্পতিবার সকালে সুপ্রীম কোর্টে ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুর অর রশিদ। এসময় হারুন অর রশিদ ল রিপোটার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পরে আনুষ্ঠানিক বক্তব্যে ডিবি প্রধান বলেন, গতকালের ঘটনায় তারা দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পুরোপুরি অনিচ্ছাকৃত। ভবিষ্যতে এধরনের ঘটার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ সচেষ্ট থাকবে বলে জানান হারুন অর রশিদ। তার বক্তব্যের পর টেলিফোনে ডিএমপি কমিশনার ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সাথে কথা বলেন। টেলিফোনে সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি দেখা হবে।
আলোচনায় সাংবাদিক নেতারা রমনা জোনের এডিসি হারুন অর রশীদকে ভবিষ্যতে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারে আরো সতর্ক থাকার অনুরোধ জানান। তারা বলেন এডিসি হারুনের যে কোন অপারেশনেই কাজ হচ্ছে সাংবাদিকদের হেনস্তা করা। তারা বিভিন্ন সময়ে সাংবাদিকদের মারপিট, হেনস্তা করার কথা উল্লেখ করে তাকে এধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার অনুরোধ জানান। ডিবি প্রধান এ বিষয়টি দেখবেন বলে জানান। সুপ্রীমকোর্ট প্রশাসনের সাথে কথা বলে গতকালের সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। এলআরএফ সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এসময় বক্তব্য রাখেন।
রমনা জোনের ডিসি মো. শহীদুল্লাহ, এলআরএফের সাবেক সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ, সাঈদ আহমেদ খান, অর্থ সম্পাদক আব্দুল জাব্বার খানসহ এলআরএফ নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
Posted ২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।