নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
প্রেমকে পূর্ণতা দিয়ে পরিণয়ের দিকে এগোচ্ছেন আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসি। সেরেছেন বাগদানও। এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল, বিয়েটা কবে করবেন তারা?
এবার সেই তারিখ ফাঁস করে দিলেন যুক্তরাষ্ট্রের নিয় ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক সংবাদ সম্মেলনে কথার ফাঁকে বলে দিলেন, ৪ জুলাই বিয়ে করবেন সুইফট ও কেলসি। তার মন্তব্যের পরই বিষয়টি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম।
চলমান ফিফা বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হন মামদানি। সেখানে এক পর্যায়ে তিনি বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদযাপন। একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হবে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’
পরে সাংবাদিকেরা তার কাছে জানতে চান, তিনি কি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন? মামদানির জবাব, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে তাদের বিয়ের অনুষ্ঠান যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটার জন্য শুভকামনা জানাই।’
যদিও বিয়ের দিন-তারিখ নিয়ে এখনো কোনো কিছু প্রকাশ করেননি সুইফট ও কেলসি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, তাদের বিয়েতে এড শিরান, জিজি হাদিদ, সেলেনা গোমেজ, কার্লি ক্লসের মতো বড় তারকারা উপস্থিত থাকবেন। বিয়ের অনুষ্ঠান হতে পারে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।