বাংলা পোস্ট বিডি | রবিবার, ০৪ জুন ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত
দেশব্যাপী বিদ্যমান দাবদাহের কারণে প্রাথমিক স্কুলের শ্রেণি কার্যক্রম ৫ জুন (সোমবার) থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন (সোমবার) থেকে ৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে তীব্র দাবদাহের কারণে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জুন) থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।
Posted ৬:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।