| রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 124 বার পঠিত
ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি আজ দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে। যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আগামী অক্টোবর- নভেম্বর মাসে ঢাকায় একশটি বৈদ্যুতিক বাস চলবে বলে বলেও সভায় জানান মন্ত্রী। পাশাপাশি যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।
Posted ২:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।