| শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 121 বার পঠিত
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর ই আলম চৌধূরী এবং হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার সাথে ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান। এছাড়াও সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে । এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে।
সাক্ষাৎকালে তারা সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।