বাংলা পোস্ট বিডি | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 146 বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে ৩৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়ন্দা বিভাগ এই অভিযান চালায়।
আটককৃতদের কাছ থেকে ৭৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৪০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৫ গ্রাম ১৯০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম আইস ও ১৫০ মিলি ভোটকা জব্দ করা হয় বলে দাবি করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।