নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 215 বার পঠিত
গাজীপুর বাসন থানা এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে রাসেল হাওলাদার (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রাসেলের সহকর্মী আজ সোমবার, অক্টোবর ৩০, ২০২৩, অভিযোগ করেন, পুলিশ গুলিতে রাসেল নিহত হয়েছে।
গার্মেন্টস শ্রমিকরা আরও জানান পুলিশ মালিক পক্ষের হাত থেকে মোটা অংকের টাকা নিয়ে অসহায় শ্রমিকদের ওপর ঝাপিয়ে পড়েন। অকথ্য ভাষায় গালাগাল আর প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে কান্ত নয় পুলিশ। পুলিশ সরকারি হিসাবের গুলি ব্যয় করতে দ্বিধা না করে মালিকদের মোটা অংকের টাকার জন্য গুলি বর্ষন করে।
রাসেলকে হাসপাতাল নিয়ে আসা সহকর্মী মো. আবু সুফিয়ান জানান, ‘স্থানীয় ৫-৬টি গার্মেন্টসের কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন। সেজন্য সকালে আমাদের কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর সকাল সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে আমরা হেঁটে বাসার দিকে রওনা দেই। তখন কারখানার সামনে পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশের ছোড়া ছররা গুলিতে রাসেল গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সংশ্লিষ্ট বিষয় জানতে চাইলে আওয়ামী সন্ত্রাসী দলের প্রধান যিনি তিনি শুধু তবজি ঝপেন উন্নয়ন উন্নয়ন আর ক্ষমতা চাই
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।