| সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 152 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশীদের চাপে কিছু আসে যায় না। কারণ, আমাদের সাথে রয়েছে দেশের জনগণ। সোমবার গণভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা আমার বাবা-মা সবাইকে হত্যা করেছে, বারবার অপমান করেছে, দেশের স্বার্থে আগে তাদের সাথে সংলাপে বসলেও, এবার আর সংলাপের কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তবে তারা সফল হবে না। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে কেন ৪০ জন বিদেশীর নাম নিয়ে বিজ্ঞাপন দিতে হলো- তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন, বিএনপির আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বলেন, ড. ইউনূস আইন ভেঙ্গে থাকলে সরকারের কিছু করার নেই।
বিএনপির নেতা ও রাজনীতির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে যারা সাজাপ্রাপ্ত আসামীকে নেতা বানায়, তাদের কাছে জনগণ কি আশা করতে পারে।
রমজানে প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদের কথা জানিয়ে সবাইকে আশ্বস্তও করেন প্রধানমন্ত্রী।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।