বাংলা পোস্ট বিডি | বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট | 149 বার পঠিত
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দিয়েছেন।
এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। এ অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশন ২৬ জুন পর্যন্ত চলার পর ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হবে। ২৬ জুন পাস হবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে। সংসদের বৈঠক প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে।
Posted ৭:১২ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।