| বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 144 বার পঠিত
রাজধানী ঢাকার গুলিস্তানের নিকটবর্তী বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) লিখিত বিবৃতিতে তিনি বলেন, ৪ এপ্রিল ভোর ৬টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের নিকটবর্তী বঙ্গবাজার কাপড়ের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ভয়াবহতা এতই তীব্র ছিল যে, চারপাশের আকাশ-বাতাস কালো ধোঁওয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আগুন পাশের আরো কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
এটি ছিল বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম অগ্নিকান্ডের ঘটনা। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার পণ্য সাজিয়ে রেখেছিলেন। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৬ হাজার ব্যবসায়ী হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব হারিয়ে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই অগ্নিকান্ডের ঘটনায় গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি তারা যেন শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।