| বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 135 বার পঠিত
বঙ্গবাজারের দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিবের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দলটির চিরাচরিত অপরাজনীতির বহিঃপ্রকাশ, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধার তৎপরতায় সাহায্য করা বা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় এগিয়ে আসেনি বিএনপি। তারা আসলে মানুষের জন্য রাজনীতি করে না। জনগণের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব না করে বিএনপি নেতারা শুধু ঘরে বসে বিবৃতি দেয় বলে মন্তব্য তারা আশ্বস্ত করেন, আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে আছে আওয়ামী লীগ। বলেন, দেশে অগণতান্ত্রিক রাজনীতির প্রবর্তক বিএনপির ওপর জনগণ আর আস্থা রাখতে চায় না। জানান, দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে যথাসময়েই নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার গঠিত হবে। ক্ষমতার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমেই হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।