বাংলা পোস্ট বিডি | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ | প্রিন্ট | 144 বার পঠিত
প্রস্তাবিত বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবনা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বাজেটটা এমনভাবে করা হয়েছে, মানুষের কষ্টটা লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।’
২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বলার কারণ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনবান্ধব এ জন্য বলেছি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে।’
Posted ৭:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।