নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
কর্মসূচি ঘোষণা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
কর্মসূচি ঘোষণা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
আওয়ামী লীগের পতনের দুই বছর হতে চললেও এখনো রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক উন্মুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। দ্রুত শহীদ জিয়া শিশু পার্ক নাম ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ ও সংস্কার কাজ শেষ করে পার্কটি পুন:প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচির ডাকও দিয়েছে সংগঠনটি। আজ বুধবার (১০ জুন) রাজধানীর কাকরাইলে সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
আগামী রবিবার ১৪ জুন সকাল সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করার কথা জানান তিনি। মানববন্ধন শেষে ডিএসসিসির প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানায় সংগঠনটি।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- জিয়া শিশু পার্ক পুনঃস্থাপন কার্যক্রমের তত্ত্বাবধায়ক, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক আহ্বায়ক ও আসন্ন ঢাকা ডিএসসিসির সিটি নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. নাঈম আবেদীন, সংগঠক, লেখক ও কলামিস্ট এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মানবাধিকার কর্মী মো: মঞ্জুর হোসেন ঈসা, সংগঠক আরজে সুহিল ইরফান কৌশিক ও মাহবুবুর রহমান প্রমুখ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকার কারণেই মূলত হিসার বশবর্তী হয়ে পার্কটির নাম পরিবর্তন ও পরে সংস্কারের নামে বন্ধ করে দেয় স্বৈরাচার হাসিনা। পার্কটি পুনরায় প্রতিষ্ঠার পাশাপাশি পূর্বের নাম ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। সেজন্য ধারাবাহিক কর্মসূচি পালন করার কথা জানান অলিদ বিন সিদ্দিক তালুকদার।
কোমলমতি শিশুরা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, ২৪ – এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার পার্কটি সংস্কার না করা অত্যন্ত লজ্জা ও কষ্টের ব্যাপার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকার গঠনের পর একশো দিন অতিবাহিত হলেও দলটির পক্ষ থেকে পার্কটি নিয়ে কোনো ধরনের উদ্যোগ নজরে আসেনি। এটা দলের প্রতিষ্ঠাতা ও শিশুদের প্রতি এক ধরণের অবহেলা যা গ্রহণযোগ্য নয়।
নাঈম আবেদীন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম থাকায় বিধ্বস্ত পার্কটি দেখতে এখনো শিশু কিশোরদের নিয়ে শাহবাগে যান অভিভাবকরা। কিন্তু পার্কের গিয়ে তারা আক্ষেপ আর হতাশা নিয়েই ফিরে আসেন। পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগ প্রতিহিংসার শিকার হয়ে বছরের পর বছর ধরে পার্কটি বন্ধ। জিয়া শিশু পার্ক পুনরায় চালু এবং ফিরিয়ে এনে গেজেট জারি করার দাবি জানিয়ে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছি।
রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে ১৯৭৯ শিশু পার্কটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন এ পার্কটি আধুনিকায়ন করে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ নামকরণ করেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। স্বৈরশাসক শেখ হাসিনার ভাতিজা শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়ার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে পার্কটির নতুন নামকরণ করেন ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’। ২০২২ সালে সংস্কারের নামে সেটাও বন্ধ করে দেন তিনি।
Posted ৩:৪২ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।