নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত
হাবিবুর রহমান হাবিব
হাবিবুর রহমান হাবিব
স্বৈরাচার আওয়ামী লীগের অনুদানে নির্মিত “লাল শাড়ি” ছবির নৃত্য পরিচালক ফ্যাসিবাদের দালাল হাবিবুর রহমান হাবিবের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। ৯ জুন (মঙ্গলবার) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের অনুদানে নির্মিত ফ্যাসিবাদের দালাল অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত, ছাত্রহত্যার উস্কানিদাতা “আলো আসবেই গ্রুপ” এর সদস্য সায়মন সাদিক অভিনীত “লাল শাড়ি” ছবির নৃত্য পরিচালক পলাতক আসামি জায়েদ খান এবং সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহচর হাবিবুর রহমান হাবিবকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত করার মধ্য দিয়ে বর্তমান সরকার গণতন্ত্রকামী জনগণের সাথে তামাশা শুরু করেছে।

গুম,খুন,লুটপাট ও ভোট ডাকাতির মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে নারকীয় তান্ডব চালিয়েছিলো। আর এই নারকীয় দুঃশাসনে হাসিনাকে সহযোগিতা করেছিলো চলচ্চিত্রশিল্পের এসব ফ্যাসিস্টরা।

২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় কাওরান বাজারে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি জায়েদ খানের নানা অপকর্মের সঙ্গী ও তার ঘনিষ্ঠ সহচর নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নৃত্য পরিচালক ক্যাটাগরিতে মনোনয়ন দিয়ে সরকার গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে আমি মনে করি।

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার আরো বলেন, চলচ্চিত্র অঙ্গনে ফ্যাসিবাদের দালাল হিসেবে পরিচিত ও সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ সহচর এবং পলাতক আসামি জায়েদ খান ও ছাত্রহত্যার উস্কানিদাতা আলো আসবেই গ্রুপের সদস্য সায়মন সাদিকের নানা অপকর্মের সহযোগী নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিবের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা না হলে জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

ফ্যাসিবাদের দালাল হাবিবুর রহমান হাবিবের পুরস্কার বাতিল করা না হলে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি অবিলম্বে রাজপথে নামবে এবং রাজপথেই ফয়সালা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। এক্ষেত্রে যেকোনো ধরনের পরিস্থিতির দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে বলেও তিনি জানান।
Posted ৪:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।