নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর উদ্যোগে ২১ জুন ২০২৬ ইং, রবিবার বিকেল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা ভবনের সেমিনার কক্ষে (লিফট-৬), সেগুনবাগিচা, ঢাকায় “নারী ও শিশুদের অধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস. এম. মোমোর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, জাসাস বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী খান, মানবাধিকার সংগঠক ও ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভাপতি মিসেস রোকেয়া হাসেম, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, ব্রাইট লাইফ ফর উইম্যান এর চেয়ারপার্সন খন্দকার ফারহানা ইয়াসমীন আতিকা প্রমুখ।
গোলটেবিল বৈঠকে বর্তমান সমাজে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, তাদের ওপর সহিংসতা প্রতিরোধ এবং অধিকার বাস্তবায়নে সামাজিক ও আইনি সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা ও অধিকার রক্ষা কেবল কোনো নির্দিষ্ট সংস্থার কাজ নয়, বরং এর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানসিক সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়। “নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পারলে একটি সুস্থ ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠান থেকে বিভিন্ন নারী উদ্যোগদাতাদের বিভিন্ন অবদান রাখায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে – পাবনা ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভাপতি মিসেস রোকেয়া হাসেমকে –
মাসুমা রহমান তান্নি- ফারহানা ইয়াসমিন আতিকা- সৈয়দা সোনিয়া খাতুন, কাজী নিরুতাজ বেগম, মুক্তা পারভীন, আনোয়ারা বেগম, সাদিকা তামান্না, ওয়াহিদা ইয়াসমিন, ফারজানা রিমি প্রমুখকে
সম্মাননা প্রদান করা হয়েছে।
Posted ৫:০৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।