| শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 121 বার পঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. সাইয়্যেদ আব্দুল্লাহ আল মারুফ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মোনাজাতে নতুন বছরে দেশের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।