নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 222 বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দল গুলোর প্রধানদের কাছে হরেক রকমের শীতের পিঠা পাঠাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী হতাশা কাটাতে এই পিঠা ভাগাভাগির নতুন রাজনীতি সরকার বিরোধী দলগুলোর মধ্যে আরও ঐক্য তৈরি হবে বলে মনে করছেন বিএনপির মিত্রদল গুলোর নেতারা।
সমালোচকরা বলছে হালুয়া রুটির ভাগ না পেলেও পিঠার ভাগ পেয়েছে নির্বাচন বর্জন করে আন্দোলনকারী দলগুলো। যেন দুধের স্বাধ ঘোলে মিটলো।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন,’নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৮-১০ রকমের পিঠার বাক্স পৌঁছে দেয়া হচ্ছে। আমরা আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে আমাদের পিঠা দেয়া হয়েছে। খুব ভালো লাগছে, আমরা খুশি।’
সূত্রমতে,বিএনপির সাথে আন্দোলনরত সমমনা জোটসহ নির্বাচন বর্জনকারী ৬২ রাজনৈতিক দলের নেতাদের বাসায় এই পিঠা পাঠানো হচ্ছে। সোমবার ২০ টি দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত ২২ টি নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সকল দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা। এতে রয়েছে রয়েছে ঝাল পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, পাকন পিঠাসহ আরও কয়েক রকমের পিঠা। এসব পিঠা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এবং কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামলের নেতৃত্বে মিত্রদল গুলোর প্রধানদের কাছে পিঠার বাক্স পাঠানো হয়।

ইকবাল হাসান শ্যামল জাগো নিউজকে বলেন,’ গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব এর উত্তরা বাসায় প্রথম পিঠা নিয়ে যাই। পরবর্তীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অলি আহমদ সহ ২০ টি দলের সভাপতি চেয়ারম্যানের কাছে পিঠা পৌঁছানো হয়েছে এবং আজ মঙ্গলবার ২০ জন নেতার কাছে এই পিঠা পৌঁছানো হয়।’
তিনি বলেন,’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পিঠা পেয়ে নেতৃবৃন্দ খুশি হয়েছেন। ভালো লাগা প্রকাশ করেছেন। আমাদেরও তারা আপ্যায়ন করিয়েছেন। কিছুক্ষণ খোশ গল্প করেছি।’
গতকাল সোমবার তারেক রহমানের পক্ষ থেকে শীতের পিঠা পেয়েছেন বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন,’গতকাল পিঠা পেয়েছেন জানিয়ে ইরান বলেন, কার্টেসি হিসাবে এটা পাঠিয়েছেন তারা। শীতকালীন পিঠা রাজনীতিতে নিজেদের সৌহার্দ্য বাড়াতে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে সাহায্য করবে। এটি একটি রাজনৈতিক দিক। এটি একটি ভালো দিক, নতুনত্ব…সমমনা শক্তিদের সাথে পৌষের পিঠা উতসবেও শরিক হয়েছেন। সেভাবেই দেখছি।’
তারেক রহমানের পিঠার বাক্স পেয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন,’মংগলবার রাত আটটার দিকে পিঠা পেয়েছেন জানিয়ে ন্যাপের চেয়ারম্যান আজহাররুল ইসলাম বলেন, পিঠা পেয়েছি…আমার সামনেই টেবিলে আছে। আমার পার্টি অফিসে। বিএনপিকে ধন্যবাদ আমার এবং আমার পরিবারের জন্য পিঠা পঠিয়েছেন। ‘
পিঠা পেয়ে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘.ভালোই লাগছে তবে আমাদের গোলটাতো মিস হয়ে গেল। আমরা যেজন্য আন্দোলন করলাম পনেরো বছর, সেটিতো সাকসেসফুল করতে হবে। এখনো সময় আছে।’
কত রকমের পিঠা পেয়েছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন,’ এখনো খুলিনি। বাসায় নিয়ে খুলব।’
বাংলা পোস্ট/আরএম/তাআসি
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।