বাংলা পোস্ট বিডি | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 189 বার পঠিত
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৬৪–এ। এর মধ্যে ১০৩ জন মারা গেছেন চলতি আগস্টের প্রথম ১০ দিনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৯৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৮৬২ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেষ ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে আর পাঁচজনের ঢাকার বাইরে। এ প্রতিবেদনে ঢাকা ও সাভারের চারটি হাসপাতালের প্রতিবেদন যুক্ত করা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর সারা দেশে ৭৮ হাজার ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল গত বছর। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।