বাংলা পোস্ট বিডি | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত
বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে একটি নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এসব তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইন-২০২৩ হবে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।
Posted ১:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।