| সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 117 বার পঠিত
ভিত্তিহীন অভিযোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিক সমিতির কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা শুভ লক্ষণ নয়।
সোমবার (১০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষ সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে উদ্যোগ নিয়েছে তা দেশের সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতার পরিপন্থি। সাংবাদিকদের কন্ঠরোধের প্রচেষ্টাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দুর্নীতি ও অপকর্মকে আড়াল করতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
নেতৃদ্বয় বলেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংবিধানে প্রদত্ত শিক্ষার অধিকারকে বাণিজ্যে পরিণত করেছে। আর সে কারণেই প্রতিষ্ঠাগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন ও মুক্তবুদ্ধি চর্চা বাধাগ্রস্থ করছে এবং গণমাধ্যম কর্মীদের কন্ঠ রোধ করার প্রচেষ্টা করছে।
তারা বলেন, যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক সমিতির কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ সহযোগিতা প্রদান করে সেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাংবাদিকেদের গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। ভিত্তিহীন অভিযোগ এনে সাংবাদিকদের হেনস্তা ও কণ্ঠরোধের অপচেষ্টা করছে যা উদ্বেগজনক।
নেতৃদ্বয় বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে- বিশ্ববিদ্যালয়টি এখনো পরিপূর্ণ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি। ট্রাস্টি বোর্ড সদস্যদের ব্যবসায়ী মনোভাবই এর মূল কারণ। আর এ কারণেই তারা ভুলে গেছে সাংবাদিক সংগঠনের ওপর এমন নগ্ন সিদ্ধান্ত স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতা চর্চার পরিপন্থি।
তারা অবিলম্বে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির উপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা প্রতাহারের দাবি জানান এবং বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মন চিহ্নিত করে সমস্যা সমাধানে সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
Posted ৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।