নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সাড়ে ৩ মাসের যুদ্ধের অবসান ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, সমঝোতার প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরান ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে।
তবে সমঝোতা কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও লেবাননের বিষয়টিও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত ছিল।
এদিকে, হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘বড় বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যৎ আলোচনা শুধু পারস্পরিক নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে হওয়া উচিত।
আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর এই সমঝোতার প্রভাব কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
banglapostbd.news | Mr. Metul
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।