নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 114 বার পঠিত
আওয়ামী লীগ সরকার দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সন্ত্রাস-নির্যাতন কায়েম করে আওয়ামী লীগ আবারও সরকারে থাকতে চায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে, এখন মফস্বলে ঘরে বসে সভা করলেও অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়। সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এবার রুখে দাঁড়াবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শমরিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।