বাংলা পোস্ট বিডি | বুধবার, ২৮ জুন ২০২৩ | প্রিন্ট | 139 বার পঠিত
ঢালিউড জনপ্রিয় অভিনেতা জয় চৌধুরী। ঈদের দিন মানেই তার কাছে ছিল পরিবারের সব সদস্যদের নিয়ে একসঙ্গে কাটানো। কিন্তু এই ঈদে তিনি অবস্থান করছেন আমেরিকায়। স্ত্রী-সন্তান নিয়ে ঈদ পার করবেন এই অভিনেতা।
জয় চৌধুরী বলেন, এবারই প্রথম আমি পরিবারের থেকে দূরে ঈদ করব। এখনো সেভাবে জানিনা কিভাবে ঈদ পালন করব। কিন্তু এটা সত্যি যে আমি আমার পরিবার, আমার আম্মু, আত্মীয়-বন্ধুদের অনেক মিস করব।
ঈদের দিন সাধারণত আমি সকালে নামাজ পড়ে এসে আমার আম্মুর হাতের সেমাই খেতাম। তারপর আমার বন্ধুরা সবাই একসঙ্গে হয়ে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতাম। আর যখন মাগুরায় থাকতাম তখন আমরা বন্ধুরা মিলে ঈদের দিন ক্রিকেট খেলতাম, মোড়ে ঘুরে বেড়াতাম।
ঈদে সাধারণত সেভাবে আর কেনাকাটা করা হয় না, আগের মতো ঈদে কেনাকাটার প্রতি আগ্রহ নেই। তবে প্রতিবছরই গিফট পাই। আমার জন্য কেনাকাটা না করা হলেও আত্মীয় ও স্বজন আর পরিবারের জন্য কেনাকাটা করা হয় প্রতিবছরই।
আব্বু যখন বেঁচে ছিলো তার হাতের রান্না করা একটা স্পেশাল সেমাই খেতাম। এবং আব্বু ঈদে অন্যান্য খাবারের সঙ্গে ডিমের একটা কোরমা বানাতেন যেটা ছিল আমার সব থেকে প্রিয় খাবার। এখন অবশ্য আমার ঈদের জন্য আলাদা ভাবে কোনো খাবার পছন্দের নেই।
আমার ঈদের বিশেষ স্মৃতি সবাই মিলে কোরবানির মাংস কাটতাম। মাংস ভাগাভাগি করতাম। সবাই মিলে একসঙ্গে খাবার খেতাম। ঘুরে বেড়াতাম। বিশেষ করে ঈদের মধ্যে আমার তিনটা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে দুটোই কোরবানি ঈদে তাই কোরবানিতে সব শেষ করে দর্শকদের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখতাম। এই অনুভূতি ছিল অসাধারণ।
ঈদে আমার চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও সেটা হচ্ছে না। ঈদের পরে এক এক করে বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পাবে। এছাড়াও আরও কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু হবে।
উল্লেখ্য ঈদের ছুটি কাটানো এবং আমেরিকায় একটি অ্যাওর্য়াড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্ত্রী ও সন্তান নিয়ে আমেরিকায় অবস্থান করছেন এই চিত্রনায়ক।
Posted ১:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুন ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।