| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 125 বার পঠিত
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আরও আটটি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এই দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। বিএনপির পাশাপাশি এই দলগুলো গত বছরের জুলাইয়ে ইসির আনুষ্ঠানিক সংলাপ বর্জন করেছিল।
ইসি সূত্র জানায়, যে আটটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
গত বছরের জুলাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল ইসি। বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল ওই সংলাপ বর্জন করেছিল। গত বৃহস্পতিবার নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দেয় ইসি। দলটি ইসির ডাকে সাড়া দেবে না বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছে। আজ আগের সংলাপ বর্জন করা বাকী আটটি দলকে চিঠি পাঠানো হলো।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আজ আটটি রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে বার্তা বাহকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। এই দলগুলো আগের সংলাপে অংশ নেয়নি।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
banglapostbd.news | S A
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।